আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উল্টে গেল যাত্রীবাহী বাস, ২ পথচারীসহ নিহত ৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০২:৪০ অপরাহ্ণ
উল্টে গেল যাত্রীবাহী বাস, ২ পথচারীসহ নিহত ৩
ছবি- বিডিহেডলাইন্স

।।কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল এর সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরে অন্তত ১০জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।

আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাস যাত্রী মিল্লাত (২৩), নওগা জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫) তার মেয়ে তানহা (১০) সজ আরও ৬যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌঁনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহীসহ বাস যাত্রীরা। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) নাজমূল হুদা জানান, আমরা দুইজনের মৃতের খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। পরর্তীতে খোজ নিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ