আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

মার্টিনেজকে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩ জুলাই ২০২৩ @ ০৫:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুলাই ২০২৩@০৫:৩৩ অপরাহ্ণ
মার্টিনেজকে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজের ঢাকা সফর শেষ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই খেলোয়াড়। আর মার্টিনেজকে প্রধানমন্ত্রী একটি নৌকা উপহার দেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুর করিম  সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সফলতা কামনা করি।”

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবল উন্মাদ।” খেলাধুলার সঙ্গে পারিবারিক বন্ধনের কথাও মার্টিনেজকে বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বলেন, “আমার বাবা এবং দাদা ফুটবল প্রেমিক ছিলেন।” ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম করে দেওয়াসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। মার্টিনেজ বলেন, “ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুল সংখ্যক আর্জেন্টাইন ফুটবল ভক্ত আছে জেনে আমি আনন্দিত।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের ইন্সটাগ্রামেও পোস্ট করেছেন লিওনেল মেসির সতীর্থ। সেখানে তিনি লিখেছেন, এ দেশের মানুষের ভালোবাসা আর আতিথেয়তায় তিনি আপ্লুত। অদূর ভবিষ্যতে আবারও তিনি বাংলাদেশে আসতে চান। “পরের সাক্ষাতের আগ পর্যন্ত বিদায় নিচ্ছি, আমার হৃদয়ের একটি অংশ এখানে রেখে গেলাম।”

মার্টিনেজকে জানানো হয়েছিল, বাংলাদেশের মানুষ তাকে বাজপাখি নামে ডাকে। সে প্রসঙ্গ ধরে তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, ওই বাজপাখি নাম পেয়ে তিনি রোমাঞ্চিত। বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই আর্জেন্টাইন গোলরক্ষক পূর্ব সূচি অনুযায়ী সোমবার ভোরে পা রাখেন ঢাকায়। প্রায় ১১ ঘণ্টার অতি সংক্ষিপ্ত এক সফরে তিনি বাংলাদেশ ঘুরে গেলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ