আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ১২:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@১২:৩৬ অপরাহ্ণ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

।।খুলনা প্রতিনিধি।।

খুলনা-পাইকগাছা মহাসড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় ভ্যানচালকসহ আরোহী ৪ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি মহিলার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালকসহ আরও ৩ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বেলা ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান।

ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ