।।সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি।।
দেশের বিভিন্ন স্থানের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার ১৬ টি গ্রামের মানুষ পৃথক পৃথক তিনটি স্থানে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। পৌরসভার বলারদিয়ার, মহাদান ইউনিয়নের উচ্চ গ্রাম ও বনগ্রামে তিন এলাকার মুসুল্লিরা এ জামাত আদায় করেন।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮ টায় এ নামাজ আদায় করেন দুই শতাধিক নারী পুরুষ মুসল্লি। এতে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল আযহার নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে উপজেলার শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন।
এতে মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড় ও পাটাবুগা এই ১৬ টি গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।






















