আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতি নিহতঃ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ মে ২০২৩ @ ০৩:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ মে ২০২৩@০৩:৩২ অপরাহ্ণ
উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতি নিহতঃ

বিডিহেডলাইন্স ডেস্ক :

ঢাকার উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উত্তরার আবদুল্লাহপুরের কোটবাড়ি রেলগেইট নামক এলাকায় হাতিটিকে একটি ট্রেন ধাক্কা দেয় বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদশী। পরে হাতিটা মারা যায় বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।

 মাহাবুবুর রহমান নামে একজন স্হানীয় ব্যক্তি এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে জানা যায়। এই প্রতিবেদককে তিনি বলেনদুপুরে কারখানার কাজ শেষে বাসায় যাচ্ছিলাম। সময় ঢাকা থেকে একটি ট্রেন আসছিল। সে সময় রেল লাইনের পাশে দুটি হাতি রাখা ছিল। একটি হাতিকে ধাক্কা দিয়ে ট্রেনটি চলে যায়। তিনি আরো বলেন, “আমি আসার সময় দেখে এসেছি হাতিটির পা ভেঙে গেছে। পরে কী হয়েছে জানি না। তবে হাতিটাকে পানি খাওয়ানোর চেষ্টা করি আমি। অন্য লোকেরা বলছিলেনএইটা মারা গেছে।

 পড়ে থাকা হাতিটির পা রেল লাইনের পাশে ছিল। সেটি সরিয়ে দিতে বলছেন অন্যরা। পড়ে থাকা হাতিটি গায়ে লোহার শেকল দেখা যাচ্ছিল। সেখানে হাতি কী করছিল? এই প্রশ্নে মাহবুবুর রহমান জানান, তারা জানতে পেরেছেন, একজন মাহুত হাতি দুটিকে বিশ্রামের জন্য সেখানে রেখেছিলেন। বিষয়ে তার সঙ্গে কথা বলা যায় নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ