আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনদুপুরে মিরপুরে বাসে আগুন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ০৩:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@০৩:৩৯ অপরাহ্ণ
দিনদুপুরে মিরপুরে বাসে আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বাসটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ