রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন, রেলস্টেশনে সকল আন্ত:নগর ট্রেন দাড়ানোর দাবি, ট্রাক-বাস টার্মিনালের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করাসহ বিভিন্ন দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক উন্নয়ন কমিটি।

ছবি- বিডিহেডলাইন্স
আজ সোমবার (১০ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত বন্দরের চারমাথা মোড়ে সড়ক অবরোধ করে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
মানববন্ধনে বক্তারা বলেন, হিলি স্থলবন্দরের প্রধান সড়কের ফোরলেনের চলমান কাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। সেই সাথে একমাত্র রেলস্টেশনের সকল কার্যক্রম চালুসহ ঢাকাগামী সকল ট্রেন হিলি স্টেশনে থামানোর দাবি জানানো হয়। এছাড়াও বন্দর এলাকায় উন্নত মানের ট্রাক ট্রার্মিনাল ও বাস ট্রার্মিনাল স্থাপনের দাবি জানান তারা।

ছবি- বিডিহেডলাইন্স
মানববনন্ধনে একাত্মতা ঘোষনা করেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বন্দরের সকল সংগঠনের নেতাকর্মিরা।






















