আজ ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিনেমাটি নিয়ে সবাই একই কথা বলছে

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৮:৩০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৮:৩০ পূর্বাহ্ণ
সিনেমাটি নিয়ে সবাই একই কথা বলছে

।।বিনোদন ডেস্ক।।

আনিসুর রহমান মিলনের বৃহস্পতি এখন তুঙ্গে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘১৯৭১ : সেই সব দিন’। আবার আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা সিরিজের সিনেমা ‘এম আর নাইন’।

এদিকে ‘১৯৭১: সেই সব দিন’। সিনেমাটি ইতিমধ্যে প্রশংসার বন্যায় ভাসছে। মানুষ ভাসছে আবেগে। এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মিলন।

মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে আনিসুর রহমান মিলন বলেন, ‘এই সিনেমায় অনেকেই অভিনয় করেছে, তবে কেউই যেমন মুখ্য চরিত্রে নয়, আবার কেউই গৌণ চরিত্রে নয়, সবাই সমানভাবে অভিনয় করেছে এবং সকলের হৃদয়ে সমানভাবেই জায়গা পেয়েছে।

সিনেমাটি নিয়ে অনেকের ফোন পেয়েছি। সবাই একই কথা বলছে। মিলন বলেন, এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে আনন্দিত করতে পেরেছি। গর্ববোধ করতে পারছি।

সকলেই সিনেমাটি দেখছে আবেগে ভাসছে, আমাকেও সে আবেগ স্পর্শ করছে। সত্যিই খুবই চমৎকার একটি সিনেমা হয়েছে। সবারই দেখা উচিত।
‘এম আর নাইন’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে মিলন বলেন, ‘এই সিনেমা নিয়েও বেশ উত্তেজনা কাজ করছে। কারণ এটি হলিউড মানের একটি সিনেমা।

নিজের চরিত্রকেও বিশ্লেষণ করে দেখার সুযোগ পাচ্ছি।’
এদিকে বাংলাদেশের প্রথম কোনো অভিনেতা হিসেবে হলিউডের শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের (স্যাগ) সদস্য হয়েছেন আনিসুর রহমান মিলন। মিলন জানান, ২০২২ সালের মে মাসে তিনি স্যাগের সদস্য পদ পেয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ