আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

৭ জুলাই কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’র মুক্তি 

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০৭:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০৭:৪২ অপরাহ্ণ
৭ জুলাই কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’র মুক্তি 

।।বিনোদন প্রতিবেদক।।

ঈদে মুক্তি পেয়েছে ঢাকার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নবাগত অভিনেত্রী ইধিকা পালের প্রথম বাংলাদেশি ছবি ‘’প্রিয়তমা’’। ঈদুল আজহায় ১০৫প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ”প্রিয়তমা” সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিনেই সুখবর বয়ে আনলো ”প্রিয়তমা”। আগামী ৭জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে এটি। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালক হিমেল আশরাফ বলেন- এই সিনেমা যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ৭জুলাই থেকে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। খুব শিগগিরই হল লিস্ট দেওয়া হবে। আমি নিজে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো সিনেমাটি দেখার জন্য।

যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতেও ”প্রিয়তমা” মুক্তি পাবে বলে জানান তিনি। এই ছবিতে সাকিবের বিপরীতে ছিল কলকাতার নবাগতা নায়িকা ইধিকা পাল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ