আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমাদের নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে- ইসি আলমগীর

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০১:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০১:৪৩ অপরাহ্ণ
আমাদের নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে- ইসি আলমগীর
ছবি- বিডিহেডলাইন্স

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আমাদের নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো কর্মকর্তা যেন পক্ষপাতদুষ্ট না হয়, সেদিকেও আমাদের কঠোর নজরদারি থাকবে।

মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এক মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি।

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন মো. আলমগীর।

এ সময় বিএনপিকে আবারও নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইসি আলমগীর বলেন, শুরু থেকেই নিবন্ধিত ৪৪টি দলকেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। তারপরেও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেক।

সেনাবাহিনী নির্বাচনের দিনে থাকার সম্ভাবনা রয়েছে দাবি করে ইসি আলমগীর বলেন, নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটার্নিং কর্মকর্তারা মাঠে থাকবেন। সেই সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ অন্যান্য জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল, এবারও সেনাবাহিনী মাঠে থাকার বিষয় সিদ্ধান্ত রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ