আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পল্টনে আসার পথে ফরিদপুর ছাত্রদলের ১৩ নেতা গ্রেপ্তারের অভিযোগ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৬:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৭:৩৬ অপরাহ্ণ
পল্টনে আসার পথে ফরিদপুর ছাত্রদলের ১৩ নেতা গ্রেপ্তারের অভিযোগ

।।নিজস্ব প্রতিবেদক।।

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, আজ বুধবার ঢাকার পল্টনের সমাবেশে যোগ দেওয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের ১৩ জন নেতাকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুর থেকে ঢাকার সমাবেশে আসার পথে পদ্মা সেতু দক্ষিন থানায় নিয়ে গেছে দুইটি বাসসহ নেতাকর্মীদের। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ। তিনি আরো বলেন, এ ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সেলিম জানান, ঢাকায় আসার পথে তাদের বাস আটকে দেওয়া হয়েছে। দুপুর সোয়া বারোটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাভারের বলিয়ারপুরে আটকা রয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ