আজ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় নিহত মা-মেয়ে

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ০৮:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@০৮:৫৩ অপরাহ্ণ
রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় নিহত মা-মেয়ে
ছবি- সংগ্রহ

একে আজাদ
বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশেকপুরের বট তলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

নিহত দুজন হলেন দোলেনা বেগম (২২) ও তার মেয়ে আয়েশা (৫)। তারা আশেকপুর পশ্চিম পাড়ার রাস্তার ধারে ঝুপরি ঘরে বসবাস করতেন। আহত কার চালক আহনাহ (২০) বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দার হাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে প্রাইভেট কারের চালক আহনাহ রাজশাহী থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় মা ও শিশু রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন।
পরে আহনাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ওসি আব্বাস আলী বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর প্রাইভেট কারটি পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ