আজ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্যুটকেসে মায়ের লাশ, থানায় হাজির নারী

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ জুন ২০২৩ @ ০৩:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুন ২০২৩@০৩:১১ অপরাহ্ণ
স্যুটকেসে মায়ের লাশ, থানায় হাজির নারী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের ব্যাঙ্গালুরুর এক নারী একটি স্যুটকেস নিয়ে এক থানায় ঢুকে পড়েছেন। সোমবার দুপুরে থানায় হাজির হয়ে তিনি জানান স্যুটকেসে তার মায়ের লাশ রয়েছে।

পুলিশ জানিয়েছে, থানায় আসা নারী পশ্চিমবঙ্গের একজন ফিজিওথেরাপিস্ট। সোমবার দুপুরে তিনি থানায় প্রবেশ করে জানান, তিনিই তার মাকে খুন করেছেন।

স্যুটকেসের মধ্যে লাশের পাশাপাশি নিহত নারী ও তার স্বামীরও একটি ছবি ছিল।

ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালোরের মিকো লেআউট থানায়। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণের পর ৩০ এর কোঠায় থাকা ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারী স্বামীর সঙ্গে থাকতেন। তার দাবি মাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করেছেন।

ওই নারী জানিয়েছেন, মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো, সেই কারণে তাকে ‍খুন করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ