আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাজেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণ

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ সেপ্টেম্বর ২০২৩@০৪:২৯ অপরাহ্ণ
সাজেকে  ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণ

রিকোর্স চাকমা
রাঙামাটি প্রতিনিধি। ।

রাঙামাটি’র বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৫) নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণের খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে সাজেকের শিজকছড়া নামক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী দ্বীপিতা চাকমা (২৫) পিতাঃ শীতেন্দ্র বিকাশ চাকমা, গ্রামঃ খাগড়াছড়ি সদর, বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার সময় একদল দুবৃর্ত্ত কর্তৃক অপহরণের শিকার হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এক ছাত্রী তার প্রিয়জনদের সাথে সাজেকে বেড়াতে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় এক দল দৃবৃর্ত্ত কর্তৃক অপহরণের শিকার হয়েছে। তাকে উদ্ধারে আমাদের সাঁড়াশি অভিযান চলতেছে আমরা আশাবাদী তাকেই শীঘ্রই উদ্ধার করতে পারবো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ