আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুর ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা  কমিটির মাসিক সভা

শেরপুর ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা  কমিটির মাসিক সভা

।।নিজেস্ব প্রতিবেদক।।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে উক্ত মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল কবীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ রাজিব সাহা, রাজিব ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন ও বিজিবি’র কম্পানি কমান্ডার প্রমুখ। এছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়াদী নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। বক্তারা উপজেলার সার্বিক আইন শৃংখলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে আহ্বান করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ