আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কারাবাখে জ্বালানি ডিপোয় বিস্ফোরণ, আহত দুই শতাধিক

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৪৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩@০৯:৪৭ পূর্বাহ্ণ
কারাবাখে জ্বালানি ডিপোয় বিস্ফোরণ, আহত দুই শতাধিক

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

নাগোরনো-কারাবাখ অঞ্চলের এক তেলের ডিপোয় শক্তিশালী বিস্ফোরণে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আজারবাইজানের সেনাবাহিনী গত সপ্তাহে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর নৃতাত্বিক আর্মেনীয়রা ওই এলাকা ছাড়তে শুরু করেছে। এরইমধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাগোরনো কারাবাখের মানবাধিকার কর্মী গেগহাম স্পেটনিয়ান এক এক্স বার্তায় লিখেছেন, সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের কাছে এক জ্বালানি ডিপোতে বিস্ফোরণ ঘটে। বেশিরভাগ আহতের অবস্থা গুরুতর কিংবা অতি গুরুতর। অঞ্চলটি ছাড়ার চেষ্টা করার মানুষের গাড়ির সারি যখন তেলের অপেক্ষায় ছিল তখন এই বিস্ফোরণ ঘটে। তবে এর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আহতদের জীবন বাঁচাতে তাদের দ্রুত আকাশপথে সরিয়ে নেয়া প্রয়োজন বলে জানান ওই মানাধিকার কর্মী। সেখানে কোনো নিহতের ঘটনা ঘটেছে কিনা তাও স্পষ্ট নয়।

নাগোরনো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের কারণে জ্বালানির তীব্র অভাব রয়েছে। তেল দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় বহু মানুষ তেল পেতে জ্বালানি ডিপোর সামনে লাইনে দাঁড়ায়। গাড়িতে তেল নিয়ে তারা আর্মেনিয়া চলে যেতে চেয়েছিল।

গত সপ্তাহে আজেরি বাহিনীর ২৪ ঘণ্টার অভিযানে অস্ত্র সমর্পণে সম্মত হয় বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ। তিন দশকের বিচ্ছিন্নতাবাদী শাসনের অবসান ঘটিয়ে আজারবাইজানের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা শুরুতে সম্মত হয় তারা।

নৃতাত্বিক আর্মেনীয়দের মানবাধিকার রক্ষা এবং ১০ মাসের অবরোধ তুলে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান। তারপরও বহু স্থানীয় বাসিন্দা নিপীড়নের আশঙ্কা করছেন এবং আর্মেনিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্মেনিয়া সরকার জানিয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত নাগোরনো-কারাবাখের সাড়ে ছয় হাজারের বেশি বাসিন্দা পালিয়ে আর্মেনিয়া প্রবেশ করেছে। মস্কো জানিয়েছে রুশ শান্তিরক্ষীরা নাগোরনো-কারাবাখ থেকে সরিয়ে দেয়ায় সহায়তা করছে। সোমবার রাতে শান্তিরক্ষীদের শিবিরে সাতশ মানুষ থেকে যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ