আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রাজিলে আবাসিক ভবন ধস, নিহত ৮

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ১১:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@১১:১৯ পূর্বাহ্ণ
ব্রাজিলে আবাসিক ভবন ধস, নিহত ৮

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও পাঁচজন। উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এবং ৫ বছর বয়সী দুটি শিশু রয়েছে।

ড্রোন ফুটেজে দেখা গেছে, চার তলা আবাসিক ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে যাওয়াদের সাহায্যে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদের ছুটোছুটি করতেও দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। শুক্রবার সকালে দুর্ঘটনার সময়ে বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

প্রায় ১৫ লাখ মানুষের উপকূলীয় শহর রেসিফ। সম্প্রতি শহরটি ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে। পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা বলেন, ‘আরও বৃষ্টি হতে পারে। স্থানীয়দের নিরাপদে অবস্থানের পরামর্শ দিচ্ছি।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ