আজ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ জুন ২০২৩ @ ০৩:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুন ২০২৩@০৩:৪৯ অপরাহ্ণ
পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

।।নিজেস্ব প্রতিবেদক।।

রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (১১জুন) দুপুর ১২টার দিকে রিফাতের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশেই সায়েম(১৯) এর মরদেহ ভেসে উঠে।

মৃত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে গোলাম সারওয়ার সাইম(১৭) ও রিফাত খন্দকার(১৭) নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার (১০জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সাইম ও রিফাত নিখোঁজ হন। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করতে থাকেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।আজ রোববার সকালে সাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে একই দিন দুপুরে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ওহিদুল ইসলাম বিডি হেডলাইনসকে জানান, রোববার সকালে পদ্মা নদীতে সাইমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এই প্রতিবেদককে জানান- রোববার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। রিফাতের মরদেহ উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত হলো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ