আজ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুদানে বিমান হামলায় নিহত অন্তত ২২

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ১১:০৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@১১:০৪ পূর্বাহ্ণ
সুদানে বিমান হামলায় নিহত অন্তত ২২

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার দেশটির খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হতাহতের কথা নিশ্চিত করেছে।

ক্ষমতার ভাগাভাগি নিয়ে সুদানের প্রতিদ্বন্দ্বী দুই সামরিক বাহিনীর মাঝে প্রায় ১২ সপ্তাহ ধরে লড়াই চলছে। গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এই আধাসামরিক বাহিনীটি রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে। আরএসএফের দ্রুত আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান ও কামান হামলা শুরু করেছে সেনাবাহিনী। গত মাসে খার্তুমে এক হামলায় শিশুসহ ১৭ জন নিহত হয়।

আরএসএসএফ জানিয়েছে শনিবারের হামলায় ৩১ বেসামরিক নিহত হয়েছে। তাদের দাবি সেনাবাহিনী বেসামরিক আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সরবরাহ লাইন গুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার তার মুখপাত্র এক বিবৃতিতে সংঘাত অবসানে পদক্ষেপ নিতে সেনাবাহিনী ও আরএসএফের প্রতি আহ্বান জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ