আজ ও এবং

পাইকগাছার লতা ইউনিয়নে আওয়ামীলীগের আনন্দ মিছিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ 9th June 2023 @ 11:15 pm ও লাস্ট আপডেটঃ 9th June 2023@11:15 pm
পাইকগাছার লতা ইউনিয়নে আওয়ামীলীগের আনন্দ মিছিল

সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি ।।

পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে ইউনিয়নের শামুকপোতা বাজারে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল এর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অমলেন্দু তরফদার, প্রকাশ সরকার, কালিপদ বিশ্বাস, অনিল সরকার, তারক মন্ডল, মদন মোহন মন্ডল, দীনেশ, তরফদার, মঙ্গল মল্লিক, অর্জুন মন্ডল, শুভঙ্কর রায়, কুমারেশ মন্ডল, প্রাণ কৃষ্ণ মন্ডল, হাসান সরদার, ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক সদানন্দ মন্ডল, সদস্য সচিব বিপুল বিশ্বাস, যুগ্ন আহবায়ক নুর ইসলাম গাজী, সেচ্ছাসেবক লীগের সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, শ্রমিক লীগের সভাপতি দীপঙ্কর মল্লিক, সাধারণ সম্পাদক সুজন সরকার,

মৎস্যজীবী লীগের সভাপতি জগবন্ধু সরকার, সাধারণ সম্পাদক দিলীপ দাস, ইউপি সদস্য পুলকেশ রায়, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, বিনতা বিশ্বাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ কাকুলি রানী বিশ্বাস, রাধিকা গোলদার, রত্না মন্ডল, যুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ্বাস, হিরামন মন্ডল, অনিন্দ্য মন্ডল, মিজান সানা, দীপায়ন বিশ্বাস ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরকার সহ আরো অনেকে।

সুমি/এসআর/০৯০৬২৩/২৩:১২

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ