।।নিজস্ব প্রতিবেদক।।
হবিগঞ্জের ধুলিয়াখালে ৭ম দফায় ডাকা বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে র্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায়, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





















