আজ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ০৩:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@০৩:৫৪ অপরাহ্ণ
শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা উদ্বোধন

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ২১৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র আয়োজনে পৌর মার্কেটের ২য় তলায় ব্যাংক শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ.এন.এম. মফিদুল ইসলাম।

শ্রীবরদী শাখার ম্যানেজান মহসিন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ঢাকা ব্রাঞ্চ ম্যানেজার সুলতান মাহমুদ, ব্যবসায়ী আব্দুল্লাহ হেল আল আমিন।

এসময় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ