আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবি আইনজীবিদের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ আগস্ট ২০২৩ @ ০৪:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ আগস্ট ২০২৩@০৪:০২ অপরাহ্ণ
পঞ্চগড়ে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবি আইনজীবিদের

মো: রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।

সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন পঞ্চগড়ের আইনজীবিদের একটি অংশ। আজ সোমবার(২১ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক অ্যাড. আদম সুফি ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব আল আমিন ফেরদৌস।

বক্তারা বলেন, ‘গত ১৫ আগস্টের আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ সিনিয়র বিচারপতিগণ যে ভাষায় কথা বলেছেন তা সাধারণত কোন রাজনৈতিক কর্মী তার দলীয় সভায় এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা এমন বক্তব্যে হতবাক। বিচারপতিরা সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে- আবেগের বসবতি হয়ে কোনো কাজ করবেন না, নিরপেক্ষ ভাবে বিচার করবেন; কিন্তু তারা আজ তা করছেন না।’

বিচারকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা নিয়োগ পেয়েছেন স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনার জন্য। কিন্তু আমরা দেখলাম জনগনের টাকার বেতন খেয়ে আপনারা রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে রাজনীতিতে নামুন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক এমপি অ্যাড. রীনা পারভীন, অ্যাড. মির্জা আমিরুল ইসলাম প্রমূখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ