আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় ৮৫ জন নিহত

  • In আন্তর্জাতিক, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৯:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৯:২১ অপরাহ্ণ
নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় ৮৫ জন নিহত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক ‘ভুল’ হামলায় অন্তত ৮৫ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মূলত বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে চেয়েছিল দেশটির সামরিক বাহিনী। তবে সেই হামলা বেসামরিকদের একটি ধর্মীয় উৎসবে গিয়ে চালানো হয়।

আলজাজিরার মঙ্গলবারের (৫ ডিসেম্বর) প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুনবিরি গ্রামে চালানো এ ড্রোন হামলাটি চালানো হয়। হামলার আগে সেখানকার স্থানীয় মুসলিমরা হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন পালনের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ