আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০৭:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০৭:০১ অপরাহ্ণ
জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের দ্বিতীয় দিনে জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খঞ্জনপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে গুলশান মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা হেলমেট পরিহিত ছিল। ককটেল বিস্ফোরণের পর তারা সিমেন্ট ফ্যাক্টরি বাইপাস এলাকা দিয়ে চলে যায়। ককটেল বিস্ফোরণের সময় বিকট শব্দ এবং ধোঁয়া হয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ