আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৩:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৩:১১ অপরাহ্ণ
জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের কাচারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এই ভূট্টাবীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

টিএমএসএস-এর সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জোনাল ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান আনিছুল হক, শাখা প্রধান মাহবুব আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে সিটি ব্যাংকের সহায়তা হিসেবে ভূট্টা বীজ বিতরণ করা হচ্ছে। ভূট্টা বীজ রোপনের পর যদি অতিরিক্ত হয় তা নষ্ট না করে অন্যদের মাঝে বিতরণের পরামর্শ দেয়া হয়। পরে ৪৫০ জনকে ৫ কেজি করে ভূট্টা বীজ বিতরণ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ