আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় চলন্ত গাড়ি ভাঙচুর করে ছিনতাই,আহত-২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩@১০:০২ অপরাহ্ণ
বরগুনায় চলন্ত গাড়ি ভাঙচুর করে ছিনতাই,আহত-২
ছবি- বিডিহেডলাইন্স

।।বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে আঞ্চলিক সড়কে ঢাকাগামী মামুন পরিবহনের চলন্ত গাড়ি থামিয়ে ভাঙচুর ও ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় গাড়ির ড্রাইভার পনু মিয়া ও সুপারভাইজার খাইরুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের উপজেলার নলবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের এৱকাবাসী উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

জানা গেছে, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য মামুন পরিবহন ছেড়ে যায় দুপুর দেড়টার দিকে। আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের নলবুনিয়া নামক স্থানে গেলে ১০/১২ জন দুর্বৃত্তরা চলন্ত গাড়িটির গতিরোধ করেন। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে গাড়ী ভাঙচুর চালায়। এসময় ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার ও সুপারভাইজারের নিকট থেকে দুই হাজার ৮’শ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। যাত্রীদের কিছু না বললেও ড্রাইভার পনু ও সুপার ভাইজার খাইরুল ইসলামকে বেধরক মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে দুর্বৃত্তদের কেউ চিনতে না পারলেও তাদের নিজেদের মধ্যে কথা বলার সময় একজনকে সুমন বলে ডাকতে শোনা যায় বলে গাড়ীর যাত্রীরা জানান।

ড্রাইভার পনু মিয়া বলেন, তালতলী থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেরে নলবুনিয়া নামক স্থানে এলে ১০/১২ জন লোক গাড়ীর গতিরোধ করে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা গাড়ী ভাংচুর শুরু করে এবং আমাকে ও সুপারভাইজারকে বেদম মারধর করেছে।

মামুন পরিবহনের তালতলীর কাউন্টার ইনচার্জ বাদল বলেন, প্রায়ই গাড়ি থামিয়ে ড্রাইভারের কাছে চাঁদা টাকা দাবি করতেন । তবে তাদের আমরা চিনি না। প্রতিদিন বলতেন টাকা না দিলে গাড়ি চালাতে পারবে না। এই সড়কের চলাচলকারী সকল গাড়িতেই টাকা দাবি করেন তারা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ