আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ আগস্ট ২০২৩ @ ০১:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ আগস্ট ২০২৩@০১:৩১ অপরাহ্ণ
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

।।নিজস্ব প্রতিবেদক।।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন নানান কর্মসুিচর মাধ্যমে উদযাপিত হয়েছে। কর্মসূিচর মধ্যে ছিল, বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক্য অর্পণ, আলোচনা সভা, দোয়া এবং দুস্থ ও প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ।

মঙ্গলবার সকাল ১০টায় পজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় আওয়ামী লীগসহ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এর পরে উপজেলার ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ওসি আবু বকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান, কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান বাসসকে জানান, মহীয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষীকিতে উপজেলার ৯ জন দুস্থ প্রশিক্ষিত মহিলার মাঝে পা- চালিত ৯টি সেলাই মেশিন বিতরণ এবং মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ২৩ জন মহিলার মাঝে ১২ লাখ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয় ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ