আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বদলে গেল বাংলাদেশের তিন ম্যাচের সূচি

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১০ আগস্ট ২০২৩ @ ০৮:৩৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ আগস্ট ২০২৩@০৮:৩৬ পূর্বাহ্ণ
বদলে গেল বাংলাদেশের তিন ম্যাচের সূচি

।।স্পোর্টস ডেস্ক।।

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই মেগা আসরটির পর্দা উঠতে বাকি নেই দুই মাসও। শেষ সময়ে এসে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। বাংলাদেশের তিন ম্যাচসহ মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সূচিও বদলে গেছে। এ ছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচের সূচিও পরিবর্তন করা হয়েছে।

ধর্মশালায় ১০ অক্টোবর দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের।

সেই ম্যাচটির সূচি পরিবর্তন করা হয়েছে। দিবা-রাত্রির পরিবর্তে ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এ ছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। ম্যাচটা এক দিন এগিয়ে আনা হয়েছে।
আগের সূচিতে ম্যাচটা দিনে ছিল। এখন হবে দিবা-রাত্রির।
১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি।

খেলা হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ