।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত দেড় মাসে অন্তত ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
সোমবার সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ।
বিবৃতি আরও বলেছে, ‘সাম্প্রতিক সময়ে এর আগে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি সাংবাদিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেই যুদ্ধ কভার করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন সাংবাদিক।’‘কিন্তু গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা অনেক আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সংবাদকর্মীদের ছাড়িয়ে গেছে। গত শনিবার গাজায় ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।’
বিবৃতি সিপিজে আরও বলা হয়, হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের রেকর্ড যুদ্ধের প্রথম দিন ৭ অক্টোবর। ওই দিন ৬ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। তারপর সোমবার একদিনে নিহত সাংবাদিকদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা দেখল বিশ্ব।





















