আজ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মনোনয়নপত্র জমা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০২:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০২:০৫ অপরাহ্ণ
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মনোনয়নপত্র জমা

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার উপজেলা ও মাদারীপুর সদর একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সাহার কাছে এ মনোনয়নপত্র জমা দেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম পক্ষে দলীয় একাংশের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজসহ জেলা উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ