আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

আশ্রয় শিবিরে ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ১২:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@১২:১১ অপরাহ্ণ
আশ্রয় শিবিরে ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সৈয়দ আলম। তিনি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৈয়দ আলম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তথ্যমতে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ