আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে মায়ের হাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@০৩:১৬ অপরাহ্ণ
নাটোরে মায়ের হাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের সিংড়ায় মায়ের হাতের রান্না টাকি মাছে ভর্তা ও ভাত খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, সিংড়া উপজেলার খাজুরা ইউনিয়নের মালকুড় এলাকার বাসিন্দা প্রবাসী মো. নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন।

এসময় তাদের মা রান্না করা ভাত ও টাকি মাছে ভর্তা দিয়ে তাদের রাতে খাবার দেন। খাওয়া-দাওয়া শেষ করে তারা দুই বোন সুয়েছিল। এসময় হঠ্যৎ দুইজনই বমি করতে থাকে। একপর্যায়ে বেশি হলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে বড় মেয়ে মোছাঃ সিমা খাতুন (১৫) মৃত্যু হয়।

পরে ছোট মেয়ে ফারিয়ার (৯) নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারও মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুের মামলা করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ