।।বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম শুভ (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২৯ নভেম্বর) সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন জানান, মঙ্গলবার রাতে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই মাদক কারবারি উপজেলার তালশন মসজিদ পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটের পশ্চিমপাশে সংকেত দিয়ে একটি পালসার মোটরসাইকেল থামানো হয়। চালক শুভর দেহ তল্লাশি করে তার জিন্সপ্যান্টের ডান পকেট থেকে ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।






















