আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হামাসের সাথে যুদ্ধে ১ হাজারেরও বেশি ইসরাইলী নিহত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ১০:৪৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@১০:৪৫ পূর্বাহ্ণ
হামাসের সাথে যুদ্ধে ১ হাজারেরও বেশি ইসরাইলী নিহত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

হামাসের সাথে যুদ্ধে এক হাজারেরও বেশি ইসরাইলী নিহত হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)নিহতের সর্বশেষ এ পরিসংখ্যানের কথা জানিয়েছে।

এর আগে ৯শ’ ইসরাইলী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টায় পোস্ট করা আইডিএফের তথ্য থেকে আরো জানা গেছে, এ পর্যন্ত দু হাজার ৮০০এর বেশি ইসরাইলী আহত হয়েছে।

এদিকে ইসরাইলী বাহিনী হামাসের দু’হাজার ২৯৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলী হামলায় নয়শ ফিলিস্তিনী নিহত হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ