আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রংপুরে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ নভেম্বর ২০২৩ @ ০৭:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৩@০৭:২৮ অপরাহ্ণ
রংপুরে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

রংপুর নগরীর লালবাগ এলাকায় বিষপানে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর লালবাগ পূর্বপাড়া এলাকার আশিষ মহল ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

জানাযায় তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

ছাত্রী নিবাস সূত্রে জানা যায়, মৃত ছাত্রীর নাম রুমানা আক্তার রুপা (২০)। তিনি লালমনিরহাটের কালীগন্জ এলাকার রঞ্জু মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, স্বামী মিজানুর রহমানের সাথে বেশ কিছুদিন ধরে মনমালিন্য হয়ে আসছিলো। এক পর্যায়ে সে বিষপান করলে ছাত্রী নিবাস কতৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানেই তার মৃত্যু হয়েছে।

ছাত্রীনিবাসের মালিক গিয়াস উদ্দিন সরকার জানান, বিষপান করার ঘটনা শোনার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।

তিনি আরো জানান, বর্তমানে এই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, এবিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ