আজ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশজুড়ে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ১১:০৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@১১:০৯ পূর্বাহ্ণ
দেশজুড়ে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

।।নিজস্ব প্রতিবেদক।।

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ