আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০৫:১৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

।।খাগড়াছড়ি প্রতিনিধি।।

রামগড়ে পিসিপি’র ছাত্র সমাবেশ: সহপাঠী ছাত্রীদের মান-সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মহান শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় উপজেলা সদর এলাকায় পিসিপির রামগড় উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা নিজের সহপাঠী ছাত্রীদের মান-সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।

‘সহপাঠী ছাত্রীদের মান-সম্ভ্রম রক্ষার্থে এক হও, লড়াই করো’ এই শ্লোগানে অবিলম্বে কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সভাপতি অসীম চাকমার সভাপতিত্বে ও তৈমাং ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি জার্মেন ত্রিপুরা। সমাবেশে ৪ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্র নেতারা শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল। শরিফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে পাকিস্তান সরকারকে গণবিরোধী এ শিক্ষা নীতি বাতিল করতে বাধ্য করেছিল। শিক্ষার আন্দোলনে করতে গিয়ে ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকে সেদিন শহীদ হয়েছিলেন।

সমাবেশ বক্তারা বলেন, কাপ্তাইয়ের পাহাড়ি স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৬ সেনা-সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে রোহিঙ্গা পুনর্বাসন বন্ধ করা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সংকট নিরসন এবং পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের ঘুষ বাণিজ্যে বন্ধ করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান।

সমাবেশ শেষে রামগড়-খাগড়াছড়ি প্রধান সড়কে একটি মিছিল বের করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ