কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম নিবাসী ও লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওবায়দুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির আহমেদ মোল্যা ইন্তেকাল করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) সকালে সাড়ে ৭টায় মোঃ নাজির আহমেদ মোল্যা বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

আজ বুধবার বাদ আছর উপজেলার তালবাড়িয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তালবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে তালবাড়িয়া কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।





















