সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।
কয়লা, গ্যাস, হাইড্রোজনের ব্যবহারে নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে ক্লীন বাংলাদেশের সহযোগীতায় উন্নয়ন সংস্থা জাগোনারীর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জাগোনারীর কর্মসূচি কর্মকর্তা গোলাম মোস্তফা, আফরোজা সুলতানা আঁখি, দেবাশীষ কর্মকার, মহিউদ্দিন অপু, জাহিদুল ইসলাম মেহেদি প্রমূখ।
বক্তারা বলেন, ৯ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত শীর্ষস্থানীয় অর্থনৈতিক দেশগুলোর জোট জি-২০ এর সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সন্মেলনকে সামনে রেখে গ্যাস, কয়লা ও তেল ভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ না করে বাংলাদেশের জন্য সুুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগের দাবী জানানো হয়।
তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিদ্যুৎ ও জ্বালানীর বিকল্প নেই। তবে সৌর বিদ্যুতখাতে বিনিয়োগ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবে।






















