আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৯ নভেম্বর ২০২৩ @ ১২:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৩@১২:৫৭ অপরাহ্ণ
মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র ‍জমা দিয়েছেন

বুধবার(২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাই-সাইকেলে চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় প্রতিমন্ত্রীর এ্যাড.জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয় হবে ইনশা আল্লাহ।নান্দনিক, আধুনিক এবং স্মাট সিংড়াকে গড়ে তোলা হবে। এ আসনে পাঁচটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনসহ নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ