আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ নভেম্বর ২০২৩ @ ০৬:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ নভেম্বর ২০২৩@০৬:৫০ অপরাহ্ণ
হাতীবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

শাহিনুর ইসলাম প্রান্ত
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের চলমান নৈরাজ্যে বাংলাদেশ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান আমিরুল ইসলাম পারভেজ, লালমনিরহাট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক ভুইঁয়া, আনসার সদস্য হোসাইনসহ সকল হত্যা, নির্যাতন, অগ্নি সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ আজ বুধবার (১ নভেম্বর) বিকেলে ওই উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় বক্তব্য রাখেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাতসহ উপজেলা আওয়ামী লীগ ও হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ।

এ সময় প্রধান অতিথি লিয়াকত হোসেন বাচ্চু বলেন, আগামী দিনে হাতীবান্ধা উপজেলায় বিএনপি কোন নৈরাজ্য ও অপরাজনীতি করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ