আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে শ্রমিক পার্টির সৌজন্য স্বাক্ষাত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০৬:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০৬:৪৯ অপরাহ্ণ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে শ্রমিক পার্টির সৌজন্য স্বাক্ষাত
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সাথে রংপুর মহানগর জাতীয় হকার্স শ্রমিক পার্টির সৌজন্য স্বাক্ষাত ও ফুলের শুভেচ্ছা প্রদান।

জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হওয়ায় আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর মহানগর জাতীয় হকার্স শ্রমিক পার্টির সভাপতি মোঃ হুমায়ুন কবীর মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক মোঃ হানিফ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য স্বাক্ষাতকালে নেতৃবৃন্দ জাতীয় পার্টির নব্য কো-চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ