আজ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাটগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০৪:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০৪:৩৮ অপরাহ্ণ
পাটগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ দিবসটি পালন করা হয়।

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানে সকাল ১০ টায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনের সামন হতে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শহীদ আফজাল হোসেন মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পাটগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ (অবসর) গোলাম ফরিদ রুমি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন-পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ সরকার, সহসভাপতি প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী প্রধান প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ