আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রংপুর ১ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে এ্যাড.রাজুর মনোনয়ন সংগ্রহ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৭ নভেম্বর ২০২৩ @ ০৪:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৩@০৪:৩২ অপরাহ্ণ
রংপুর ১ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে এ্যাড.রাজুর মনোনয়ন সংগ্রহ
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ (গঙ্গাচড়া -রংপুর সিটির ১-৮ ওয়ার্ড) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ্যাড. রেজাউল করিম রাজুর মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নাহিদ তামান্না এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন,এ্যাড.আবু সাঈদ সুমন, মিজানুর রহমান তুহিন, পশুরাম থানা আ’লীগের সভাপতি ও রসিক কাউন্সিলার হারাধন রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন ফটিক,যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, গঙ্গাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম লেবু,বড় বিল ইউনিয়ন চেয়ারম্যান দীপ চৌধুরী, গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, বেতগড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুল মারুফ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, রসিকের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ আশিকুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক লাইবুর ইসলাম লেবু, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দীন লিখন,সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিঠু সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ