আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিচ্ছেদের গুঞ্জনে তালা, একসঙ্গে হাজির মালাইকা-অর্জুন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৮:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৮:৫৪ পূর্বাহ্ণ
বিচ্ছেদের গুঞ্জনে তালা, একসঙ্গে হাজির মালাইকা-অর্জুন

।।বিনোদন ডেস্ক।।

হঠাৎ করেই মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবরে ভারী হয়ে উঠেছিল বলিউড অঙ্গন। একের পর এক প্রতিবেদনে প্রকাশ পায়, বিচ্ছেদের পথে এই অসম জুটি। এমনকি দুই তারকার পক্ষ থেকেও ইঙ্গিতপূর্ণ পোস্ট এসেছে সামাজিক মাধ্যমে। দুজনের সম্পর্কে ফাটল ধরার কারণ হিসেবে তৃতীয়জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল।

তবে এবার নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের লাঞ্চ ডেটে দেখা গেল অর্জুন কাপুর ও মালাইকা আরোরাকে।
বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! সম্প্রতি অর্জুন-মালাইকার সম্পর্কে ভাঙনের কথা শোনা যাচ্ছিল জোরেশোরে। গুঞ্জন ছিল, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নবাগতা অভিনেত্রী কুশা কপিলার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন অর্জুন কাপুর। তারকা জুটির বিচ্ছেদের খবরে যখন উত্তপ্ত বলিউড, ঠিক তখনই সব জল্পনায় পানি ঢেলে একসঙ্গে পাপারাৎসিদের ক্যামেরার সামনে হাজির হলেন এই জুটি।

রবিবার দুপুরে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে হাত ধরে বের হতে দেখা যায় জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কো-অর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন কালো পোশাকে। দুজনের সেই ছবি ভাইরাল হতেও সময় নেয়নি।

অবশেষে উদ্বিগ্ন অনুরাগীদের মনে শীতল বাতাস বইছে। এই জুটির বিচ্ছেদের গল্প পুরোটাই গুঞ্জন হয়েই রয়ে গেল।
১৯৯৮ সালে ভালোবেসেই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা আরোরা। তাদের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে। তার নাম আরহান।

দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। বর্তমানে আরবাজ খানও নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। দুজনে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন, এমন ইঙ্গিতও দিয়েছেন একাধিকবার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ