জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বিরোধী এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে পৌরশহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৫ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউনটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞাসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।






















