আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারায়ণগঞ্জে কারখানায় আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৭ নভেম্বর ২০২৩ @ ০৮:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৩@০৮:১৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে কারখানায় আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের জালকুড়ি স্টেডিয়াম রোডের শিবু মার্কেট এলাকায় নীট কনসার্ন লিমিটেড নামক একটি তুলা হতে সুতা তৈরির টিনশেড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

যুব উন্নয়ন অধিদফতরের পাশের একটি কারখানায় আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখর উদ্দিন আহমদ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরেকটু সময় লাগবে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।’

স্থানীয়রা জানান, হঠাৎ করে তারা তাহমিদ ইয়াং কম্পোজিট নামের কারখানাটিতে আগুন দেখতে পান। ক্রমশ আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। তবে কারখানার ভেতরে কোনও শ্রমিক-কর্মচারীকে দেখতে পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মূলত এই কারখানায় তুলা থেকে সুতা তৈরি করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ