আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানি-নাতির

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৫ নভেম্বর ২০২৩ @ ০৮:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৩@০৮:৩২ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানি-নাতির
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ৭ মাস বয়সী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসচাপায় নানি-নাতির মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী জোহরা বেগম (৬৫) ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বড়কান্দী গ্রামের রাসেল মিয়ার সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে নাতি আব্দুল্লাহকে নিয়ে সোনারগাঁও এক ডাক্তারের কাছে যাচ্ছিলেন জোহরা বেগম ও তার পরিবারের সদস্যরা। এ সময় বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ