।।নিজস্ব প্রতিবেদক।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি নির্বাচনে না এলেও তাদের শরিকরা আসছে। দলটির অনেক নেতাই স্বতন্ত্র নির্বাচন করবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা নেই সরকারের। বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরাই মেনে নিতে পারছে না।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের পর গ্রেপ্তার ও মামলা দেয়ার সংখ্যা কমেছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী হবে বলেও জানান তিনি।






















